ঘরেই মজাদার পিজ্জা বানানোর জন্য একটি সহজ রেসিপি শেয়ার করছি।
উপকরণ:
ময়দার জন্য:
- ময়দা – ২ কাপ
- ইস্ট – ১ চা চামচ
- চিনি – ১ চা চামচ
- লবণ – ১ চিমটি
- পানি – আধা কাপ (কুসুম গরম)
- অলিভ অয়েল/সয়াবিন তেল – ২ টেবিল চামচ
পিজ্জা সসের জন্য:
- টমেটো সস – ৪ টেবিল চামচ
- রসুন কুচি – ১ চা চামচ
- পেঁয়াজ কুচি – ১ টেবিল চামচ
- লবণ – স্বাদমতো
- শুকনা মরিচ গুঁড়ো – ১ চিমটি
- ওরেগানো/মিক্সড হার্বস – ১ চা চামচ
টপিংসের জন্য:
- পনির (মোজারেলা) – ১ কাপ (কুচানো)
- পেঁয়াজ – ১টি (কুচি)
- ক্যাপসিকাম – ১টি (কুচি)
- চিকেন/বিফ – ১ কাপ (রান্না করা ও কুচানো)
- জলপেনো/অলিভস – ইচ্ছামতো
- মাশরুম – ইচ্ছামতো
প্রস্তুত প্রণালী:
ময়দা তৈরির পদ্ধতি:
- প্রথমে আধা কাপ কুসুম গরম পানিতে ইস্ট ও চিনি দিয়ে ৫ মিনিট ঢেকে রাখুন, যাতে ইস্ট ফেটে ওঠে।
- অন্য একটি বাটিতে ময়দা, লবণ ও তেল মেশান। এরপর ইস্ট মিশ্রিত পানিটি ঢেলে ভালো করে ময়দা মথে নিন।
- ময়দা নরম ও মসৃণ হওয়া পর্যন্ত ৫-৭ মিনিট মথুন। ময়দাটিকে ১ ঘণ্টা ঢেকে রাখুন, যাতে এটি ফুলে ওঠে।
পিজ্জা সসের জন্য:
- একটি প্যানে তেল গরম করে তাতে পেঁয়াজ ও রসুন কুচি হালকা বাদামী করে ভেজে নিন।
- এরপর টমেটো সস, লবণ, শুকনা মরিচ ও ওরেগানো দিয়ে ভালোভাবে নাড়ুন। ২-৩ মিনিট রান্না করে সসটি তৈরি করুন।
পিজ্জা বানানোর পদ্ধতি:
- ময়দা ফুলে গেলে এটি ১ বার মথে নিয়ে সমান ভাবে বেলে নিন।
- বেলে নেওয়া ময়দার ওপর পিজ্জা সস ছড়িয়ে দিন।
- এরপর পনির কুচি, পেঁয়াজ, ক্যাপসিকাম, চিকেন/বিফ ও অন্যান্য টপিংস গুলো সমানভাবে ছড়িয়ে দিন।
- ওভেন বা তাওয়ায় ২০০ ডিগ্রি সেলসিয়াসে ১৫-২০ মিনিট বেক করুন, যতক্ষণ না পনির গলে যায় এবং পিজ্জার ক্রাস্ট সুন্দর করে সোনালি হয়ে যায়।

Comments
Post a Comment